সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১২:৩৮ পিএম
শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা       বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'মুক্তিযুদ্ধের চিঠি পাঠ'       মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭      
গিল নয়, টেস্ট অধিনায়ক হিসেবে গাভাস্কারের পছন্দ অন্য একজন
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 13 May, 2025
গিল নয়, টেস্ট অধিনায়ক হিসেবে গাভাস্কারের পছন্দ অন্য একজন

গিল নয়, টেস্ট অধিনায়ক হিসেবে গাভাস্কারের পছন্দ অন্য একজন

রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর বিসিসিআই নির্বাচক কমিটির সামনে অধিনায়ক নির্বাচনের একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। অজিত আগারকারের নেতৃত্বাধীন এই কমিটিকে এখন ভারতীয় টেস্ট দলের জন্য নতুন অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করতে হবে।

বিশেষত, সহ-অধিনায়ক বুমরাহ অধিনায়ক হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার খবরের পর পরিস্থিতি আরো জটিল হয়েছে। বুমরাহকে রোহিতের উত্তরসূরি হিসেবে ধরা হলেও তার চোটের ইতিহাসের কারণে বিসিসিআইকে অন্য প্রার্থীদের বিবেচনা করতে বাধ্য করা হয়েছে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মার অবসরের পর দলের নেতৃত্বের জন্য শুবমান গিলকে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে কিংবদন্তি সুনীল গাভাস্কার চান, বুমরাহকেই অধিনায়ক বানানো হোক।

স্পোর্টস টুডে-কে দেওয়া এক সাক্ষাতকারে গাভাস্কার বলেন, ‘নিজের জন্য কাজের চাপ কেমন, সেটা জানার জন্য বুমরাহের চেয়ে ভালো আর কে জানে? যদি অন্য কাউকে অধিনায়ক বানানো হয়, তাহলে তারা সবসময় বুমরাহর কাছ থেকে অতিরিক্ত ওভার চাইবে। যদি সে দলের এক নম্বর বোলার হয়, তবে সে নিজেই জানবে কখন বিরতি নিতে হবে।

আমার মতে, অধিনায়কত্ব বুমরাহকে দেওয়া উচিত। আমি জানি তার ওয়ার্কলোড নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। তাকে এই দায়িত্ব দিন, যাতে তিনি জানেন কত ওভার বোলিং করতে হবে, কখন তাকে বোলিং শেষ করতে হবে, কখন বিশ্রাম নিতে হবে। এটাই সবচেয়ে ভালো সমাধান।’
বুমরাহ গত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের একমাত্র জয়ে নেতৃত্ব দেন।  তবে সে সিরিজের শেষ টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। সেই চোটের কারণে বুমরাহ এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। ফলে বিসিসিআই বুমরাহের কাজের চাপ নিয়ে সতর্ক। তবে গাভাস্কার বোর্ডের এই অবস্থান ও গিলকে পছন্দ করার পিছনের যুক্তির সঙ্গে একমত নন।

গাভাস্কার আরো বলেন, ‘বুমরাহ হয়তো কোনো টেস্ট ম্যাচ মিস করবে না। যদি তাকে অধিনায়কত্ব দেওয়া হয়, তবে সে জানবে কখন থামতে হবে, যাতে শরীর দুর্বল না হয়ে যায়। আমার মতে, অধিনায়কত্ব তাকে দেওয়া উচিত। প্রথম টেস্টের পরে আট দিনের বিরতি থাকবে। যথেষ্ট সময় থাকবে রিকভারির জন্য। তারপর ব্যাক-টু-ব্যাক দুটি টেস্ট ম্যাচ আছে। সেটাও ঠিক আছে। তারপর আরো একটি গ্যাপ আছে। যদি আপনি তাকে অধিনায়কত্ব দেন, তিনি নিজেই সবচেয়ে ভালো জানবেন কখন বোলিং করতে হবে।’

ইংল্যান্ড সফর শুরু হতে চলেছে ২০ জুন, তাই বিসিসিআই আশা করছে আগামী সপ্তাহের মধ্যে ভারতের টেস্ট অধিনায়ক ঘোষণা করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com