| শিরোনাম |
|
হৃদয়ছোঁয়া গল্প নিয়ে পর্দায় ফিরলেন আমির, ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() হৃদয়ছোঁয়া গল্প নিয়ে পর্দায় ফিরলেন আমির, ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার প্রকাশ এবার সেই উন্মাদনা বহুগুনে বাড়িয়ে দিল এর ট্রেলার। ১৩ মে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই দুর্দান্ত সাড়ো ফেলেছে। ৩ মিনিটের ট্রেলারে দেখা যাচ্ছে যে, আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ, যিনি সম্মান হারিয়েছেন। পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পরে আদালত তাকে শাস্তিস্বরুপ জরিমানা করে যে তাকে মেন্টালি চ্যালেঞ্জ লোকেদের প্রশিক্ষণ দিতে হবে। জেনেলিয়া তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারটি পোস্ট করে আমির খানের প্রোডাকশন হাউজ সিনেমার লিখেছে, ‘১ টিংগু বাস্কেটবল কোচ, ১০ তুফানি সিতারে এবং ওদের জার্নি।’ “সবকা আপনা আপনা নর্মাল (সবারই নিজস্ব স্বাভাবিকতা আছে)” স্লোগান নিয়ে এই চলচ্চিত্রটি অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে কথা বলে এবং এমন একটি বার্তা তুলে ধরতে চায় যা দর্শকদের অন্তর ছুঁয়ে যাবে। এই সিনেমার মূল লক্ষ্যই হলো সকল ভিন্নতা ও বৈচিত্র্যকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানানো এবং প্রতিটি মানুষকে তার নিজস্ব স্বাভাবিকতাসহ গ্রহণ করা। আর এস প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পার হল ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল। আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে ১০জন নতুন অভিনয়শিল্পী অভিনয় করেছেন, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। আরো রয়েছেন জেনেলিয়া ডি সুজা। এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি। |