রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০২:০৭ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন সিয়াম-মেহজাবীনরা
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 14 May, 2025
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন সিয়াম-মেহজাবীনরা

সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন সিয়াম-মেহজাবীনরা

অবশেষে শেষ হলো তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ আসরের। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় ফাইনাল ম্যাচ। যা শেষ হয় রাত ১০টায়। 

প্রতিপক্ষ স্বপ্নধরা স্পারটান্সের ১৩৮ রানের টার্গেটে মাঠে নেমে খেলা শেষে ৯ উইকেটে জয়ী হয় গিগাবাইট টাইটানস।

দলটিতে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরী প্রমুখ। আর এ দলের মেন্টর ছিলেন পরিচালক মোস্তফা কামাল রাজ।

এদিন পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেন, নাসিরসহ একঝাঁক তারকাশিল্পী।

টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিয়েছিল।

দলগুলো হচ্ছে- গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস। এর আগে গত ৫ মে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com