শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২১:০৪:০০ পিএম
শিরোনাম ২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন       ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা        বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল       দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়       কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার       দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে তা ‘লার্নিং টু আর্নিং’ এর সংযোগকে আরও শক্তিশালী করেঃ শিক্ষা মন্ত্রী (প্রেস বিজ্ঞপ্তি)       প্রশাসনের অনুমতি ছাড়াই বেরোবিতে জোরপূর্বক রুম দখলের অভিযোগ বিএনসিসির বিরুদ্ধে      
রাতে আপনি ঘুমান কীভাবে, সৌদি যুবরাজকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 14 May, 2025
রাতে আপনি ঘুমান কীভাবে, সৌদি যুবরাজকে ট্রাম্প

রাতে আপনি ঘুমান কীভাবে, সৌদি যুবরাজকে ট্রাম্প

সৌদি আরব সফরে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি যুবরাজের কাছে জানতে চান- রাতে আপনি ঘুমান কীভাবে? 

রিয়াদকে বিশ্বের বড় ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলায় সৌদি যুবরাজের প্রশংসা করতে গিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, “মোহাম্মদ, আপনি কি রাতে ঘুমান? কীভাবে ঘুমান? কি অসাধারণ কাজ। তিনি আমাদের কারও মতো পছন্দ বাছাই করেন এবং তা কাজে পরিণত করেন। তিনি এটা করেন সারারাত। তা হলো- কীভাবে আমি এটাকে আরও ভাল করতে পারব। যারা এভাবে পছন্দ বাছাই করে তা কাজে পরিণত করতে পারেন না, তারা আপনাকে প্রতিশ্রুতির ভূমিতে নিয়ে যেতে পারবেন না।”

ট্রাম্পের এমন ভূয়সী প্রশংসায় সৌদি যুবরাজের মুখে হাসি খেলে যায়। দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। 

সৌদি আরবে যে পরিবর্তন এসেছে তার জন্য যুবরাজের প্রশংসা করে ৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবের উত্থান সম্ভব হবে কিনা তা নিয়ে সমালোচকরা সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু আপনি সেটা মাত্র আট বছরে করে দেখিয়েছেন। সমালোচকরা ভুল এটা প্রমাণ করে দিয়েছে সৌদি আরব। তাকে (যুবরাজ) আমি ভীষণ পছন্দ করি। সূত্র: এনডিটিভি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com