শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:০৯ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। প্রায় ৯ বছর আগে  ‘মিসড ক‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আরেক অভিনেতা জায়েদ খান।
 
এদিকে, মিশার অস্ত্রোপচার সময়েই ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দাবি করা হয়, অভিনেতা মিশা সওদাগর মব-এর শিকার হয়েছেন।

তাকে রাস্তায় মারধর করেছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার হয়েছেন। অনেকই মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। 
তবে বিষয়টি ঠিক নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়।

তার নাম করে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 
মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘তিনি ভালো আছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি- কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।’

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ভালো আছেন অভিনেতা। তার স্বাস্থ্য বিষয়ে ভক্তদের উদ্দেশে কালের কণ্ঠকে অভিনেতা জায়েদ খান বলেন, ‘মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। খুব কষ্ট করতেছিলেন পায়ের ব্যথা নিয়ে।  অবশেষে সফলভাবে সেটির অপারেশন সম্পন্ন হলো। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।’

২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com