মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:৪৮ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
শেখ হাসিনার ভাই-ভাবিসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
শেখ হাসিনার ভাই-ভাবিসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনার ভাই-ভাবিসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় আরো আসামি করা হয়েছে শেখ হাসিনার অপর ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ঠ পুত্র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ বাদী হয়ে গতকাল বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন। 

মামলায় বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে আসামি করা হয়েছে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রিস্টান মিশনারী দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তার ওপর বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com