মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:০১ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
হাতিরঝিলে ভাঙা সীমানা দ্রুত মেরামতের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
হাতিরঝিলে ভাঙা সীমানা দ্রুত মেরামতের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

হাতিরঝিলে ভাঙা সীমানা দ্রুত মেরামতের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

হাতিরঝিলে ভেঙে যাওয়া সীমানাপ্রাচীর দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাজউকের আওতাধীন হাতিরঝিল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শনকালে এই নির্দেশ দেন তিনি। 

হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে রাজউক চেয়ারম্যান আজ উক্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এ সময় হাতিরঝিল এলাকার সার্বিক নিরাপত্তা ও উল্টো পথে আসা যানবাহনের চলাচল বন্ধের জন্য দায়িত্বরত আনসার সদস্যদের কঠোর নির্দেশনা দেন। 
পরিদর্শনকালে হাতিরঝিলের আমবাগান চল্লিশঘর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অপরিকল্পিতভাবে একটি স্যুয়ারেজ লাইন সংযোগের কাজ চলাকালীন ভেঙে যাওয়া হাতিরঝিলের সীমানা ওয়ালের গ্রেড বিম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান। এ সময় উক্ত গ্রেড বিমের মেরামত কার্যক্রম চলমান থাকলেও তার গুণগত মান নিয়ে  অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে উক্ত মেরামত কাজের সঠিক নকশা অনুসরণ করে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট ও রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com