শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:১৬ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
২৪ ঘণ্টায় সিলেটে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
২৪ ঘণ্টায় সিলেটে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত

২৪ ঘণ্টায় সিলেটে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলেছে। এ ছাড়া প্রায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে গতকাল বুধবার ১৪ জেলায় বৃষ্টি ঝরেছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১৫৬ মিলিমিটার।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়ও নেত্রকোনায় ৭৪ মিলিমিটার, কুমিল্লায় ৫৪, চাঁদপুরে ২৫, ঢাকা ও কিশোরগঞ্জের নিকলিতে ২৩, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২১ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১৫, কুড়িগ্রামের রাজারহাটে ১০, নরসিংদীতে ৯, মাদারীপুর ও কক্সবাজারের সন্দ্বীপে ৩, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও নওগাঁর বদলগাছীতে ১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা কমারও আভাস দিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলছে এবং কোথাও প্রশমিক হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com