শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:১৬ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার : প্রেসসচিব
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার : প্রেসসচিব

গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার : প্রেসসচিব

গত বছরের ৫ আগস্টের পর দেশে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তবে এসব মামলার বিষয়ে অন্তর্র্বতী সরকার দায়ী না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে 'গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভায়' তিনি এ কথা বলেন।

এ সময় গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।

শফিকুল আলম বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলেও প্রতিবাদ করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্র্বতী সরকার।

গণমাধ্যমের ওপর জনগণের অনাস্থার বিষয় উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমগুলোকে বিগত সময় করা ভুলগুলো সাহসের সাথে স্বীকার করে জনগণের কাতারে এসে নতুনভাবে যাত্রা শুরু করতে হবে। নিরাপদ সাংবাদিকতার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব।

ব্যক্তিগত মতাদর্শের প্রতিফলন নয়, সাংবাদিকতা হওয়া উচিত তথ্যনির্ভর।
স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রেসসচিব।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com