সোমবার ১৮ মে ২০২৬ ১২:০৫:৪০ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
জবি শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল কাকরাইল
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
জবি শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল কাকরাইল

জবি শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল কাকরাইল

৪ দাবি নিয়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা দুই দিনের আন্দোলনে বৃহস্পতিবার শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ছিল কাকরাইল মোড়। 

এ সময় শিক্ষার্থীদের পানির বোতল নিয়েও মিছিল করতে দেখা গেছে। তারা একে অপরের মাথায় পানির বোতল ছুড়ে প্রতীকী প্রতিবাদও জানান।

শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ার সেল, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাটিচার্জ করেছে। 

এর আগে, গতকাল বুধবার রাত পৌনে ১০ টার দিকে লং মার্চের কর্মসূচিতে সাংবাদিকদের সাথে ব্রিফিং করার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত এক ছাত্র। এ সময় তারা ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় নিতে হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com