মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:৫১ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
সিসা কারখানার শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধীর নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
সিসা কারখানার শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধীর নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

সিসা কারখানার শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধীর নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

সাভারের আশুলিয়ায় একটি সিসা কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংসহ বৈষম্যবিরোধীর ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন (২৭), বৈষম্যবিরোধী আন্দোলনের সাভার উপজেলার যুগ্ম সদস্যসচিব তৌহিদুল ইসলাম সানভী (২৩), সিনিয়র মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪), সিটি ইউনির্ভাসিটি শাখার সদস্যসচিব তাওহিদুল ইসলাম শান্ত (২৪), সজীব, ফাহাদ, মেহেদী ও সৈয়দ ইমন।

এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, ‘বুধবার রাতে আমরা শিমুলিয়া এলাকায় ঘুরতে গেলে সেখানে একটি কারখানায় অবৈধভাবে সিসা পোড়ানোর ঘটনা দেখতে পাই। তখন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দিতে বলেন। পরে ভিডিও ধারণ শেষে গোহাইলবাড়ী এলাকায় এলে একটি মাইক্রো ও মোটরসাইকেলযোগে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেন।

এতে আমাদের ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।’
স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে মাহাদী হাসান বুলবুল নামের এক ব্যক্তি সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে অবৈধভাবে সিসা কারখানাটি পরিচালনা করে আসছে। এই কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি এখানকার জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। বিষয়টি এর আগে প্রশাসনকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন। তিনি জানান, শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় রাতে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com