| শিরোনাম |
|
‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’ রাজপথে লিখলেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’ রাজপথে লিখলেন শিক্ষার্থীরা এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘হল চাই, হল দে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘বৈষম্যবিহীন বাজেট চাই’সহ বিভিন্ন লেখা মুখে, বুকে ও হাতে লিখেছেন জবি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল খান বলেন, “আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছে। কথা একটাই ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’।” এদিকে পুলিশের হামলার বিচারসহ চার দফা দাবিতে টানা ২৯ ঘণ্টা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে, শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারের আওতায় নিতে হবে। |