| শিরোনাম |
|
আইপিএলে ফেরার আগেই হেডের করোনা ধাক্কা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আইপিএলে ফেরার আগেই হেডের করোনা ধাক্কা ভেট্টোরি জানান, ট্র্যাভিস আসলে গত কয়েকদিন কোভিডে আক্রান্ত ছিলেন। তাই তিনি সময়মতো ফ্লাইট ধরতে পারেননি। আমরা তাকে আগামীকাল (আজ) সকালেই পাবো। তারপর আমরা তার অবস্থা মূল্যায়ন করব। আইপএলের এই মৌসুমে হেডের পারফরম্যান্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১ ইনিংসে মাত্র ২৮১ রান করতে পেরেছেন তিনি। ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে সানরাইজার্স। ১৪ ম্যাচের গ্রুপ পর্বে আর মাত্র তিনটি ম্যাচ বাকি তাদের। ২০২৫ সালের আইপিএল ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর ১৭ মে থেকে পুনরায় শুরু হয়। |