শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:২২ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
আমিরাতের বিপক্ষে বাড়তি ম্যাচটি শারজাতেই খেলবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 19 May, 2025
আমিরাতের বিপক্ষে বাড়তি ম্যাচটি শারজাতেই খেলবে বাংলাদেশ

আমিরাতের বিপক্ষে বাড়তি ম্যাচটি শারজাতেই খেলবে বাংলাদেশ

শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। সেটা আর হচ্ছে। বাড়তি আরেকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে লিটন দাসের দলকে। দুই ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজটি তাই তিন ম্যাচের দাঁড়িয়েছে।

আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২১ মে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে দুই দল। বাড়তি ম্যাচটিও শারজাতেই হবে। আর সময়ও পূর্বের দুটির মতোই বাংলাদেশ সময় রাত ৯টায়।

দুই দল যে বাড়তি আরেকটি টি-টোয়েন্টি খেলবে তা গতকালই চাউর হয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা আজই আসল। গতকাল বাড়তি ম্যাচ খেলার বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস কালের কণ্ঠকে বলেছিলেন, ‘বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি একটি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে আমিরাতে থাকা বোর্ড সভাপতি (ফারুক আহমেদ) ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান (নাজমুল আবেদিন ফাহিম) বিষয়টি দেখছেন।

চলমান সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে সিরিজ নিজেদের করে নেবেন লিটন-তাওহীদ হৃদয়রা। আর এই সিরিজ শেষেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com