রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০২:২৩ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
জাপানের প্রতিষ্ঠান বাফুফের ফুটবল স্পন্সর
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 19 May, 2025
জাপানের প্রতিষ্ঠান বাফুফের ফুটবল স্পন্সর

জাপানের প্রতিষ্ঠান বাফুফের ফুটবল স্পন্সর

স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাপানের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলতেনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বাফুফে। আজ বাফুফে ভবনে দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হয়।

মলতেনের সঙ্গে চুক্তি হওয়ায় প্রতিষ্ঠানটি থেকে বিনা মূল্যে এবং ছাড়ে বল পাওয়া যাবে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।

তিনি বলেছেন, ‘গত বছর আমাদের ৩ হাজার ১৩০টি ফুটবল কিনতে হয়েছে। এ জন্য খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। মলতেনের সঙ্গে চুক্তি হওয়ায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।’
 
প্রতিবছর মলতেনের কাছ থেকে বল পাওয়ার বিষয়ে ফাহাদ বলেছেন, ‘চুক্তি অনুযায়ী প্রতিবছর মলতেন আমাদের ৪ হাজার ফুটবল দেবে।

এর মধ্যে দুই হাজার ফুটবল তারা ফ্রি দেবে এবং বাকি দুই হাজার ফুটবল এএফসির সদস্যরা যে ছাড়ে পায়, সেটা আমরা পাব। সঙ্গে আরো ডিসকাউন্ট দেবে। ফলে আগামী তিন বছরে আমাদের দেড় কোটি টাকা সাশ্রয় হবে।’

বাফুফের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি মলতেন করপোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি।

প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করার পর তিনি বলেছেন, ‘ফুটবল একটি আবেগ। সবাই মলতেনের মাধ্যমে এই আবেগের সঙ্গে জড়িয়ে থাকুক। বাফুফের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com