শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:২৭ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
প্লে-অফে খেলতে মুস্তাফিজদের যা করতে হবে
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 20 May, 2025
প্লে-অফে খেলতে মুস্তাফিজদের যা করতে হবে

প্লে-অফে খেলতে মুস্তাফিজদের যা করতে হবে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছয় উইকেটে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গেছে লখনউ সুপার জায়ান্টসের প্লে-অফ খেলার সম্ভাবনা। আগেই আইপিএলের চার দলের প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ দল হিসেবে লড়াইয়ে আছে কেবল মুম্বাই ইন্ডিয়ান্স ও মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। 

আইপিএলের মাঝপথে তারকা পেসার মুস্তাফিজুর রহমান দিল্লিতে যোগ দেয়ায় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে এখন এই লড়াই নিয়ে আছে বাড়তি আগ্রহ।

অস্ট্রেলিয়ান ওপেনার জেক-ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে খেলতে যাওয়া বাংলাদেশি পেসারের আইপিএল সফর প্লে-অফ পর্যন্ত চলবে নাকি প্রাথমিক পর্বেই থেমে যাবে তা নির্ভর করছে নানা সমীকরণের উপর। 

১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দিল্লি ক্যাপিটালসের অবস্থান পঞ্চম। মুস্তাফিজের দলের নেট রান রেট ০.২৬০। অন্যদিকে, সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আছে চতুর্থ স্থানে।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের নেট রান রেট ১.১৫৬। 
সবদিক থেকে পিছিয়ে থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগামী বুধবার স্বাগতিকদের মুখোমুখি হবে দিল্লি। ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে মুস্তাফিজদের। তবে যদি দিল্লি জয় পায় তাহলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

দুই দলেরই শেষ ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব। মুম্বাইকে হারিয়ে শেষ ম্যাচে পাঞ্জাবকে হারাতে পারলেই ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছে যাবে দিল্লি। তবে পাঞ্জাবের কাছে হেরে গেলে মুস্তাফিজদের প্রার্থনা করতে হবে শেষ ম্যাচে মুম্বাইয়ের হারের। 

আইপিএলের প্লে-অফ পর্বের লড়াই আগামী ২৯ মে শুরু হবে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আসর স্থগিত হওয়ার পর ম্যাচের ভেন্যু নিয়ে নতুন করে কিছু জানানো হয়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com