মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১২:০৬:৩০ পিএম
শিরোনাম এক হাত হারিয়েও হার মানেননি মফিজ উদ্দিন- কৃষকের আস্থার প্রতীক এক নিবেদিত কৃষি কর্মকর্তার অনন্য গল্প-       ২০০তম ম্যাচ দিয়ে বিশ্বকাপের নতুন মিশনে মেসি       লটকনের দেশ নরসিংদীতে এবার বাম্পার ফলন, লটকন চাষীদের মুখে সোনালী হাসি       তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার       
পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 20 May, 2025
পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, যখন গাজা থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হচ্ছিল তখনই নেতানিয়াহু এমন হুঁশিয়ার বার্তা দিলেন। এদিকে এরইমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গত শুক্রবার গাজায় নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

দেশটির সেনাবাহিনী গাজার খান ইউনিসের অধিবাসীদেরকে অবিলম্বে এলাকা খালি করে দিতে বলেছে। রয়টার্স বলছে, ইসরায়েলি বাহিনী সেখানে নজিরবিহীন হামলার প্রস্তুতি নিচ্ছে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, তুমুল যুদ্ধ হচ্ছে। আমরা গাজার সব অংশ নিয়ন্ত্রণে নেব। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন যে আমরা গাজায় হামাসের হাতে থাকা ৫৮ জিম্মিকে মুক্ত করব ও হামাসকে বিনাশ করে ‘পুরোপুরি জয়’ অর্জন করব।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের ঘরে ফেরাতে গাজাজুড়ে নতুন একটি অভিযান ‘অপারেশন গিডিওন চ্যারিওটস’ শুরু করেছে।

এ ছাড়া আলাদাভাবে গাজায় ইসরায়েলের চোরাগোপ্তা অভিযানও চলছে। এসব অভিযানে হামাস নেতাদের হত্যা করছে ইসরায়েল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com