শনিবার ১৪ মার্চ ২০২৬ ২২:০৩:৪২ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
নরসিংদী প্রতিনিধিঃ
Published : Tuesday, 20 May, 2025
নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নরসিংদী সদর থানাধীন বিলাসদী এলাকায় আজ দুপুর ১২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ এক যুবককে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম সগীর আহমেদ (২২)। সে নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সদর থানার ওসি এমদাদ বলেন, গ্রেফতারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, “অপরাধ দমনে আমরা সর্বদা তৎপর। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।"


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com