সোমবার ৮ জুন ২০২৬ ১৩:০৬:৩২ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 21 May, 2025
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে রাখা হয়েছে ৯ ম্যাচে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে। তবে নতুন কোচ মাইক হেসনের অধীনে প্রথম সিরিজে দলে নেই সাবেক অধিনায়ক বাবর আজম, অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং তারকা পেসার শাহিন আফ্রিদির মতো তারকারা। 

বাংলাদেশের বিপক্ষে ঘোষণা করা পাকিস্তান দলটির নেতৃত্বে রয়েছেন ব্যাটার সালমান আলি আগা, সহ-অধিনায়কের দায়িত্বে আছেন অলরাউন্ডার শাদাব খান। এছাড়া অভিজ্ঞ ফখর জামান, হারিস রউফ এবং নাসিম শাহ আছেন দলে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতেই এই স্কোয়াড গঠন করা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন মারকুটে বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকা সফরের সময় দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালির চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি।
 
অন্যদিকে, ২০১৮ সালের পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ২৯ বছর বয়সী ব্যাটার সাহিবজাদা ফারহান। চলমান পিএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ১০ ম্যাচে ১৫৪.৫০ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করে রানের তালিকায় শীর্ষে আছেন ফারহান।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবি। তবে গোটা সিরিজ হবে লাহোরেই। 

পাকিস্তান স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com