রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:০০ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
ফের আইভীর জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 21 May, 2025
ফের আইভীর জামিন নামঞ্জুর

ফের আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে মামলাগুলোর জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান। 

এর আগে আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট এবি সিদ্দিক, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট জাহিদুল হক দিপু, অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, অ্যাডভোকেট শাহীন মাহমুদসহ প্রমুখ।

অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির আবেদন করলে আগামী ২৭ মে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। আমরা আজ দুটি মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। 

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় মেট্রোপলিটন আদালত জামিন দিতে পারলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন দেওয়ার এখতিয়ার রাখে। আমরা আদালতের কাছে জামিন আবেদন জানালেও আদালত জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে একটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে দুটি মামলায় আইভীর জামিন আবেদন করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। 

পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com