সোমবার ১৮ মে ২০২৬ ১১:০৫:৫৪ এএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
অপতথ্য মোকাবিলায় তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে : প্রধান তথ্য কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 21 May, 2025
অপতথ্য মোকাবিলায় তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে : প্রধান তথ্য কর্মকর্তা

অপতথ্য মোকাবিলায় তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে : প্রধান তথ্য কর্মকর্তা

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেছেন, ‘অপতথ্য মোকাবিলা করে তথ্যসেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তাদের একইরকম অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।’ বুধবার (২১ মে) তথ্য অধিদপ্তরের  সভাকক্ষে ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সর্বক্ষেত্রে তরুণদের মতামত ও দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে।

এ সময় তারুণ্যের উৎসব বিষয়ে তথ্য অধিদপ্তরের ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান নিজামূল কবীর।
সচিবালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষাকে তারুণ্যের দৃষ্টিতে দেখলে সফলতা আসবে এবং আমরা এগিয়ে যাব। তারুণ্যের অগ্রযাত্রা বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি তারুণ্যের উৎসব বিষয়ক তথ্য অধিদপ্তরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান।
তথ্য অধিদপ্তরের কর্মপরিকল্পনা অনুযায়ী সদর দপ্তর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহ ’তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ' শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করবে। এসব ক্ষেত্রে তরুণদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তারুণ্যের অগ্রযাত্রা-বিষয়ক ফিচার ও নিবন্ধ প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাসহ তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com