রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০২:৩২ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ তামিম-লিটনদের
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 21 May, 2025
র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ তামিম-লিটনদের

র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ তামিম-লিটনদের

শারজায় বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটি করায় আজ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি ব্যাটারের। 

তানজিদ তামিমের সঙ্গে উন্নতি হয়েছে তার সতীর্থদেরও। আজ আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ২৯ ধাপ এগিয়েছেন তানজিদ তামিম।

৯৮ নম্বরে আছেন ২৪ বছর বয়সী ব্যাটার। সর্বশেষ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ৩৩ বলের ইনিংসটিতে ছিল ৮ চারের বিপরীতে ৩ ছক্কা।
সেরা এক শতে তানজিদ তামিম জায়গা পেলেও রেকর্ড সেঞ্চুরি করেও জায়গা হয়নি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনের (৫৩ বলে)।

অন্যদিকে ৬ ধাপ এগিয়ে ৮২ নম্বরে আছেন জাকের আলী অনিক। আর এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্থানে থাকা তাওহিদ হৃদয়ের এক ধাপ উন্নতি হয়েছে। বর্তমানে শাই হোপের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে আছেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় পাওয়ার ম্যাচে ৮২ রানের বিধ্বংসী ইনিংসের জন্য ৮ ধাপ এগিয়েছেন মুহাম্মদ ওয়াসিম। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই ফিফটি পাওয়া আমিরাতে অধিনায়ক আছেন ১৯ নম্বরে। তার সতীর্থ আসিফ খান ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। শীর্ষ ১৮ তে কোনো পরিবর্তন নেই। ৮৫৬ রেটিং পয়েন্টে যথারীতি চূড়ায় ট্রাভিস হেড।

বোলিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের। মুস্তাফিজের ২৫ নম্বরের বিপরীতে ৪০ ও ৭৬ নম্বরে আছেন তানজিম সাকিব ও শরীফুল। তবে বাংলাদেশের হয়ে শীর্ষ তিন শেখ মেহেদী (১৯ নম্বর), তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের (যৌথভাবে ২০) অবনতি হয়েছে। মেহেদীর ৬ ধাপের বিপরীতে ৫ ও ১ ধাপ অবনতি হয়েছে তাসকিন ও রিশাদের।

বোলারদের শীর্ষ ১৩ নম্বরে কোনো বদল নেই। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমে আছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। অন্যদিকে অলরাউন্ডারদের শীর্ষ ৩২ নম্বরে কোনো রদবদল নেই। ২৫২ রেটিংয়ে শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ নম্বরে থাকা শেখ মেহেদীর ৪ ধাপ অবনতি হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com