রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৫ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর : ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 21 May, 2025
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর : ডিএনসিসি

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর : ডিএনসিসি

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে জানিয়েছে ডিএনসিসি। 

বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ১৮ মে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইল ফোনে কল করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে জানান ও বোঝানোর চেষ্টা করেন।

কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে গুলশান-২-এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করে ডিএনসিসি। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এ বিষয়ে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ‘ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজতো জনগণের ভয়ে অফিসে যাচ্ছেন না তিন-চারদিন। তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ রয়েছে। আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের অর্থের যোগানদাতা ছিলেন। এসব কার্যক্রমের কারণে সে জেলও খেটেছে। পরে আওয়ামী লীগের নেতৃত্বে যাওয়ার চেষ্টা করে। তার পর পট পরিবর্তনের পরে ছাত্রদের নাগরিক কমিটিতে ঢুকে সে প্রশাসক হইছে। দায়িত্ব নিয়ে সে গাবতলী হাট সর্বোচ্চ দর দেওয়ার পরও হানিফ এন্টারপ্রাইজ দেয়নি। কারণ সে তার পছন্দের লোকদের দিবে। যারা পয়সা উঠাবে।’

তিনি আরো বলেন, ‘সে (মোহাম্মদ এজাজ) সিটি করপোরেশনকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। এ বিষয়ে প্রশ্ন তোলায় এখন আমার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব তথ্য বিভ্রান্তিকর। দুর্নীতি এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত এমন একজন লোক সিটি করপোরেশনে থাকা মানে সরকারের ইমেজের জন্য ক্ষতিকর। সে জায়গা থেকে আমরা তার অপসারণের জন্য আন্দোলন করছি। শুধু গণঅধিকার পরিষদ আন্দোলন করছে না। ডিএনসিসির কর্মচারী, বিএনপি কর্মীরাও আন্দোলন করছেন। জঙ্গিবাদের সাথে যুক্ত একজন কোন ক্রাইটেরিয়ায় প্রশাসক হয়, বুঝে আসে না।’

উল্লেখ্য, মঙ্গলবার (২০ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দাবি বাস্তবায়িত না হলে আগামী শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার ঘোষণা দিয়েছে দলটি।

সমাবেশে ফারুক হাসান বলেন, ‘২০১৮ সাল পর্যন্ত ডিএনসিসি প্রশাসক এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় নেতা ছিলেন। শুধু নেতা বললে ভুল হবে, প্রথম সারির নেতা ছিলেন। হিযবুত তাহরীর করার কারণে একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে কারাগার থেকে বেরিয়ে আওয়ামী লীগে যোগ দেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com