শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:৫২ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
এবার রাজপথে নামার ঘোষণা দিলেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 21 May, 2025
এবার রাজপথে নামার ঘোষণা দিলেন ইশরাক

এবার রাজপথে নামার ঘোষণা দিলেন ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে টানা এ আন্দোলন চলছে। গত কয়েক দিন নগর ভবনের সামনে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও আজ বুধবার সকালে আন্দোলনরত ইশরাক সমর্থকরা রাজধানীরা মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

এদিকে আজ দুপুরে ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে।

আজ দুপুরে আদেশ দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় আদেশ দেবেন হাইকোর্ট।
তবে আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। দ্রুত তিনিও আন্দোলনে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাজপথে নামার ঘোষণা দেন তিনি।

ওই ফেসবুক পোস্টে ইশরাক বলেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সাথে যত দিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্যে অল্প সময়ের মধ্যেই হাজির হবো ইনশাআল্লাহ।’

এর আগে আরেক পোস্টে ইশরাক বলেন, ‘নির্দেশ একটাই—যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com