| শিরোনাম |
|
দুপুরের মধ্যে দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক :
|
![]() দুপুরের মধ্যে দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুনরায়, ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আজ রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। |