Wednesday, March 11, 2026, 1:38 pm
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
চঞ্চল-ফারিণ সিনেমার গুঞ্জন কলকাতায়
Published : Sunday, 26 October, 2025 at 12:40 PM, Count : 573

চঞ্চল-ফারিণ সিনেমার গুঞ্জন কলকাতায় দেশের গণ্ডি পেরিয়ে এখন পশ্চিমবঙ্গের সিনেমাতেও চঞ্চল চৌধুরী এক পরিচিত ও প্রভাবশালী নাম। টলিপাড়ার একাধিক ছবিতে তাঁর অনবদ্য অভিনয় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তিনি যে কোনো চরিত্রকে জীবন্ত করে তোলার দক্ষতার জন্য সমাদৃত। অন্যদিকে, তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ খুব অল্প সময়ে নিজেকে একজন মেধাবী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। পশ্চিমবঙ্গের নামকরা নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবিতে তাঁর অভিনয় সমালোচক ও দর্শক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল।

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ‘স্বার্থপর’ ছবির বিশেষ প্রদর্শনীতে চঞ্চল ও ফারিণকে একসঙ্গে দেখা যায়। এই যৌথ উপস্থিতি ঘিরে ঢাকাসহ কলকাতার সিনেমা অঙ্গনে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। শুধু অনুষ্ঠানে নয়, তাদের একসঙ্গে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানে—স্টুডিওপাড়ার গলি, কফিশপ, এমনকি ব্যস্ত রাস্তায়ও। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো নতুন চলচ্চিত্রের পরিকল্পনা?

ঘটনার সূত্রপাত কোয়েল মল্লিকের আমন্ত্রণে আয়োজিত ওই বিশেষ প্রদর্শনী থেকেই। চঞ্চল চৌধুরী জানান, ‘‘আমরা কেউই জানতাম না যে একই সময়ে কলকাতায় আছি। আমি এসেছি নিজের একটি ছবির কাজ ও কিছু গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য। সেই সূত্রেই অপ্রত্যাশিতভাবে ফারিণের সঙ্গে দেখা হয়ে যায়। মজার ব্যাপার হলো, সেও এখানে এসেছে অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করতে। ঘটনাচক্রে সময় মিলে যাওয়ায় দেখা হয়ে গেল। ঘটনাটা সত্যিই সিনেমার মতোই লাগছে।’’

অন্যদিকে, ফারিণও জানান, তিনি ও চঞ্চল দুজনেই নতুন কিছু নিয়ে ভাবছেন এবং একসঙ্গে কাজের ব্যাপারে ইতিবাচক আলোচনাও চলছে। তবে এখনই কিছু নিশ্চিত করে বলার সময় আসেনি। তাদের এই রহস্যময় মন্তব্যই দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

চঞ্চল আরও বলেন, ‘‘সেদিন আমরা অনিরুদ্ধদার সঙ্গে সকালের নাস্তা থেকে দুপুরের খাবার পর্যন্ত একসঙ্গে ছিলাম। সিনেমা, গল্প আর নানা সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’’ যদিও কোনো নির্দিষ্ট প্রজেক্টের নাম কেউই উচ্চারণ করেননি, তবুও তাদের একসঙ্গে সময় কাটানো ও একই পরিচালকের সঙ্গে একযোগে মিটিং—সবকিছুই ইঙ্গিত করছে যে পর্দার আড়ালের এই আলোচনা শিগগিরই বড় পর্দায় রূপ নিতে পারে।

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী টলিউডে এক বিশ্বস্ত ও জনপ্রিয় নাম। তাঁর পরিচালনায় জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ এখনো দর্শকের মনে গেঁথে আছে। তাই চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ যদি তাঁর পরিচালনায় একসঙ্গে কাজ করেন, তবে তা হবে নিঃসন্দেহে টলিউড ও ঢালিউডের জন্য এক বড় প্রাপ্তি।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যে তাদের একসঙ্গে উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। অনুরাগীরা দুজনের সম্ভাব্য নতুন জুটিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, “বাংলা সিনেমার নতুন ম্যাজিক দেখতে চাই,” আবার কেউ মন্তব্য করেছেন, “চঞ্চল ও ফারিণের যুগলবন্দি নিশ্চয়ই হবে বিশেষ কিছু।”

সবমিলিয়ে, চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণের এই আকস্মিক সাক্ষাৎ এবং একই পরিচালকের সঙ্গে আলোচনাকে ঘিরে টলিউডে এখন নতুন প্রত্যাশার জোয়ার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »




Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com