| Headline |
|
ঢাকার চেয়েও দুই বিভাগীয় শহরে বায়ু মান আরও ভয়ংকর
|
|
আইকিউএয়ার নিয়মিতভাবে বায়ুদূষণের পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে। তাদের লাইভ সূচক মানুষের কাছে জানায়, কোন শহরের বায়ু কতটা নির্মল বা দূষিত। আজ পাকিস্তানের লাহোরের দূষণ সবচেয়ে বেশি, স্কোর ৩০০। ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ২৮৫ ও ১৮৫ স্কোরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। দূষণের দিক থেকে বিভাগীয় শহরগুলোর অবস্থান: খুলনা ১৮৯ স্কোরে শীর্ষে, রাজশাহী ১৬৫, রংপুর ১৫৩, সিলেট ১৩৯, ময়মনসিংহ ১৩৩, বরিশাল ১২৫ এবং চট্টগ্রাম ৮৪ স্কোরে রয়েছে। ঢাকার সাতটি এলাকায় দূষণ সবচেয়ে বেশি—গোরান ১৭১, পুরান ঢাকার বেচারাম দেউড়ি ১৭০, দক্ষিণ পল্লবী ১৬৬, বে’জ এজ ওয়াটার ১৬৫, ইস্টার্ন হাউজিং ১৫৬, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ১৫৬ এবং কল্যাণপুর ১৫৩। নগরবাসীর জন্য আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, জানালা বন্ধ রাখতে হবে এবং বাইরে ব্যায়াম বা শারীরিক কার্যক্রম যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। বিশেষ করে যেসব এলাকায় বায়ুমান অস্বাস্থ্যকর, সেসব এলাকায় মাস্ক ছাড়া বাইরে যাওয়া এড়িয়ে চলা জরুরি। |