Tuesday, March 17, 2026, 2:29 am
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
বিগ বসের ঘরে নারীবিদ্বেষী মন্তব্যে সমালোচনার মুখে সালমান খান
Published : Tuesday, 28 October, 2025 at 1:08 PM, Count : 594

বিগ বসের ঘরে নারীবিদ্বেষী মন্তব্যে সমালোচনার মুখে সালমান খান

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর উনিশতম মৌসুমে এবার বিতর্কের কেন্দ্রে সঞ্চালক সালমান খান। নানা সময়ে বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসা সালমান এবার নারীবিদ্বেষী মন্তব্য করে দর্শক ও নেটিজেনদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘বিগ বস’-এর এক পর্বে প্রতিযোগী আশনূর কৌর তার সহপ্রতিযোগী ফারহানা ভাটের বিরুদ্ধে অভিযোগ আনেন। আশনূরের দাবি ছিল, ফারহানা নাকি নেতিবাচকতা ছড়াচ্ছেন। তখন সালমান খান ব্যঙ্গাত্মক সুরে বলেন, “ফারহানার যখন বিয়ে হবে, তখন ছেলেপক্ষ খোঁজ নেবে—এই মেয়েটি কেমন? শুনবে, ও তো গালি দেয়, ঝগড়া করে, প্লেট ভাঙে! এমন মেয়েকেই কি ঘরের বউ হিসেবে চাও? যে ছেলের সঙ্গে বিয়ে হবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।”

সালমানের এই মন্তব্য সম্প্রচার হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই মন্তব্য করছেন, সালমান খানের কথায় নারীদের প্রতি অবমাননাকর মনোভাব প্রকাশ পেয়েছে। কেউ কেউ একে “নারীবিদ্বেষের নগ্ন উদাহরণ” বলেও আখ্যা দিয়েছেন।

একজন টুইটার ব্যবহারকারী লেখেন, “সালমান খান কখনোই স্বাধীনচেতা বা আত্মবিশ্বাসী নারীদের সহ্য করতে পারেন না। হিনা, গওহর, রুবিনা থেকে শুরু করে এখন ফারহানাকেও তিনি আক্রমণ করলেন।” আরেকজন মন্তব্য করেন, “এত বড় মাপের নারীবিদ্বেষী আচরণ প্রকাশ্যে দেখা বিরল ঘটনা।”

ঘটনা নিয়ে চলমান বিতর্কের মধ্যেও সালমান খানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শোর দর্শকরা মনে করছেন, এ ধরনের মন্তব্য শুধু ‘বিগ বস’ মঞ্চেই নয়, সমাজে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিকেও উস্কে দিতে পারে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »




Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com