Monday, May 11, 2026, 5:18 am
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৬ ডিগ্রি সেলসিয়াস
Published : Sunday, 9 November, 2025 at 12:28 PM, Count : 482

তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৬ ডিগ্রি সেলসিয়াস

দেশের উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। দ্রুত কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি, আর ভোরের দিকে হালকা কুয়াশাও পড়তে শুরু করেছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই স্থানে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে তাপমাত্রা কমেছে প্রায় অর্ধ ডিগ্রি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি না থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নভেম্বরের প্রথমার্ধে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করাই মৌসুমি শীতের স্বাভাবিক প্রবণতা। তবে এ বছর তুলনামূলকভাবে কিছুটা আগেই শীত নামছে বলে ধারণা করা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »




Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com