Saturday, March 7, 2026, 11:45 pm
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
চাঁদপুরের ক্ষুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা
Published : Tuesday, 11 November, 2025 at 9:31 AM, Count : 481
চাঁদপুরের ক্ষুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

চাঁদপুরের প্রতিভাবান ক্ষুদে ফুটবলার সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিশেষ স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, “ক্ষুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান।”

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে এই ক্ষুদে ফুটবলার। তাঁর পক্ষ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সোহানের হাতে ফুটবলের সরঞ্জাম ও আর্থিক সহায়তা তুলে দেন চাঁদপুরে গিয়ে।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের প্রধানিয়া বাড়ির শিশু সোহান এখন পরিচিত ‘ক্ষুদে মেসি’ নামে। মাত্র শিশু শ্রেণিতে পড়া সোহান প্রতিদিনই স্থানীয় মাঠে ফুটবল খেলতে গিয়ে চমক দেখিয়ে এলাকায় সাড়া ফেলেছে। তার খেলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রশংসা ছড়ায়।

সোহান দুই ভাইবোনের মধ্যে ছোট। বাবা মো. সোহেল প্রধানিয়া পেশায় সাইকেল মেকানিক, আর মা রেহেনা বেগম গৃহিণী। পরিবারের সীমিত সামর্থ্যেও ছেলের ফুটবলপ্রেম ও প্রতিভা আজ তাকে জাতীয় পর্যায়ের আলোচনায় এনেছে। স্থানীয়রা বলছেন, বিকেএসপিতে সুযোগ পেলে সোহান একদিন দেশের গর্ব হয়ে উঠবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »




Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com