Monday, May 11, 2026, 5:11 am
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
গণভোটসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় ৮ দলের সমাবেশ আজ দুপুরে
শিহাব আল নাছিম
Published : Tuesday, 11 November, 2025 at 10:13 AM, Count : 753
গণভোটসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় ৮ দলের সমাবেশ আজ দুপুরে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকার পল্টনে সমাবেশ করতে যাচ্ছে সমমনা আটটি রাজনৈতিক দল।

এই দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এই সমাবেশের ঘোষণা দেয় তারা। সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে দলগুলোর পক্ষ থেকে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টায় পল্টন মোড়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীর চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপার সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

এর আগে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেন, “একদিকে নির্বাচন ও সংলাপ চলছে, অন্যদিকে রাজপথে চলছে আমাদের কর্মসূচি। মঙ্গলবারের সমাবেশ থেকেই সরকার বুঝতে পারবে জনগণ কী চায়।”

সমাবেশ থেকে যে পাঁচ দফা দাবি জানানো হবে তা হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু।
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
৫. স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News...


Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com