| Headline |
|
আব্দুল কাদের
‘একটা দলের নেতারা দিনভর বিএনপি নিয়ে বেফাঁস মন্তব্য করে, রাতে নেতাদের বাসায় ধরনা দেয়’
|
|
আব্দুল কাদের মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, কিছু নেতা মিডিয়ায় গলাবাজি করে আপোষহীন আচরণ দেখাচ্ছেন, কিন্তু আসন সমঝোতায় বসার সময় বিএনপির নেতাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, গত পনের দিনে বিশটি আসনের জন্য ঐ নেতা ও তাঁর সহকর্মী বিএনপি নেতা সালাহউদ্দিনের বাসায় তিনবার মিটিং করেছেন এবং মির্জা ফখরুল ইসলামের বাসায় একবার ধর্ণা দিয়েছেন। আব্দুল কাদের আরও বলেন, আসন ভাগাভাগির কৌশল হিসেবে নেতারা মিডিয়ায় উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন, আত্মতৃপ্তি অর্জনের জন্য নিজের কার্যকলাপ প্রচার করছেন। তিনি উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলের তরুণরা নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত, কিন্তু কিছু অভিজ্ঞ নেতা আসনের জন্য বৈঠকে বসে থাকেন। তিনি বলেন, মিডিয়ায় গালি-গালাজ করা এবং বাসায় বসে থাকা হলেও আসন মিলে না। তিনি বলেন, একদিকে বন্ধু-বন্ধু বলে ব্ল্যাকমেইল করা হয়, অন্যদিকে মাইনাস করা হয়। কিছু মানুষ দলের ক্ষমতা সংরক্ষণে কেন্দ্রীয়ভাবে কাজ করেন, নিজের আসন ও চাহিদা নিশ্চিত হলে আপোষহীন নেতারাও বিক্রি হতে পারে। তিনি সতর্ক করেছেন যে, মাইনাস বা অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিলে তাদেরকে ‘স্বপ্ন বিক্রির’ অপবাদ দেওয়া হতে পারে। দলের ক্ষমতা কুক্ষিগত এবং কোরামবাজির কারণে দলের অন্যান্য সদস্যদেরও সতর্ক থাকতে হবে। |