| Headline |
|
নোংরামি মানসিক অসুস্থতা: অর্চিতা স্পর্শিয়া
|
|
সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক পোস্টে স্পর্শিয়া লিখেছেন, “যাকে নিয়ে যা ইচ্ছা তাই বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। যাকে ছোট করার চেষ্টা করেন, সে ছোট হয় না; কাউকে ছোট করে কেউ বড়ও হয় না। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।” তিনি আরও লেখেন, “কোনও মেয়েকে নিয়ে বাজে কথা বলা বা তার সম্পর্কে অপপ্রচার চালানো পারিবারিক মানসিক অসুস্থতা। আমাদের দেশ, সমাজ এবং জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মন-মানসিকতা ও সুশিক্ষার ওপর।” অর্চিতা স্পর্শিয়া প্রথম আলোচনায় আসেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ধারাবাহিকভাবে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেন। ২০১৩ সালে এয়ারটেলের প্রচারণামূলক নাটক ‘ইম্পসিবল ৫’-এ অভিনয় করে স্পর্শিয়া অভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান। পরবর্তীতে বড় পর্দায়ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। |