Wednesday, March 11, 2026, 2:08 pm
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
আওয়ামী লীগ নেতাকর্মীদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে ঐক্য গড়ার আহ্বান বিএনপি'র হারুনুর রশীদের
Published : Thursday, 13 November, 2025 at 8:46 PM, Count : 485

আওয়ামী লীগ নেতাকর্মীদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে ঐক্য গড়ার আহ্বান বিএনপি'র হারুনুর রশীদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। বুধবার (১২ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৫ বছর আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে লড়াই করেছি। বহু নেতা-কর্মী গুম, হত্যা ও হয়রানির শিকার হয়েছেন। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, শান্তি ও গণতন্ত্রের রাজনীতি চাই।’

হারুনুর রশীদ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। যারা অন্যায় ও গুম-খুনের রাজনীতি চান না, তারা আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে দাঁড়ান। দেশে একটি নতুন গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত একদিকে নিজেদের ইসলামী দল বলে দাবি করছে, আবার হিন্দু ভোটের জন্য সম্মেলন করছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। যারা ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখনো দেশকে পেছনে টানার চেষ্টা করছে। ইসলামের নামে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করা তাদের পুরনো কৌশল।’

বিএনপি নেতা বলেন, ‘শেখ হাসিনাসহ যারা বিগত সময়ে অন্যায় ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন, গণহত্যা ঘটিয়েছেন, তাদের আইনের মুখোমুখি হতে হবে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না।’

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, বিএনপি নেতা আশাদুল্লাহ আহমদ, তসিকুল ইসলাম, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম ও বাংগাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News...


Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com