Tuesday, March 17, 2026, 2:57 am
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
নায়িকা হওয়ার জন্য রাত কাটানোর প্রস্তাব: স্বরলিপি চট্টোপাধ্যায়
Published : Friday, 14 November, 2025 at 11:40 AM, Count : 486

নায়িকা হওয়ার জন্য রাত কাটানোর প্রস্তাব: স্বরলিপি চট্টোপাধ্যায়

টেলিভিশনের জনপ্রিয় মুখ স্বরলিপি চট্টোপাধ্যায় গেম শো সঞ্চালনা থেকে ধারাবাহিক অভিনয়ে দারুণ সাফল্য পেয়েছিলেন। ব্যস্ততার মাঝেই চলছিল ক্যারিয়ার, কিন্তু হঠাৎ করেই তার জীবনের গতি বদলে যায়। ব্যক্তিগত সংকট, বৈবাহিক টানাপোড়েন আর অভিনয়জীবন থেকে সরে আসা—সব মিলিয়ে নতুন বাস্তবতায় ফিরতে হয় তাকে। এখন মেয়েকে নিয়ে চলছে তার ছোট্ট সংসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরলিপি অতীতের অভিজ্ঞতা খোলামেলা ভাবে তুলে ধরেন। সেখানে জানান, জনপ্রিয়তার শীর্ষে থাকা সময়েই টালিউডের এক পরিচালক তাকে সিনেমায় নায়িকা করার প্রস্তাব দেন। কিন্তু সেই সুযোগের বিনিময়ে শর্ত ছিল নিশিরাত কাটানোর। পরিচালক আরও পাঁচটি শর্ত সামনে আনেন, যার মধ্যে চারটি শোনার পরই স্বরলিপি বুঝে গিয়েছিলেন পঞ্চম শর্ত কী হতে পারে।

২০০৫ সালের সময়কার ঘটনা এটি। তখন গেম শো ‘হাঁউ মাউ খাঁও’ ছিল তুমুল জনপ্রিয়। সেই সময়ই এক পরিচিত টালিউড পরিচালকের কাছ থেকে বড় পর্দায় নায়িকা হওয়ার প্রস্তাব পান তিনি। ছবিটিতে তার নায়ক হওয়ার কথা ছিল যিশু সেনগুপ্ত। পরিচালক তখন রচনা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তসহ অনেক তারকার সঙ্গে কাজ করছিলেন।

স্বরলিপি জানান, পরিচালক প্রথমে চারটি শর্ত দেন—চাহিদামতো সময় দিতে হবে, আউটডোর শুটিংয়ে যেতে হবে, নাচ জানতে হবে এবং আউটডোরে কোনো অভিভাবক নেওয়া যাবে না। এরপরেই আসে মূল শর্ত—প্রযোজকদের সঙ্গে রাতে থাকতে হবে।

এই প্রস্তাবে বিব্রত হলেও স্বরলিপি নিজের মতো করে প্রতিবাদ করেন। তিনি পরিচালককে বলেন, তাকে দেখে বা অন্য কাউকে দেখে কেউ সহজলভ্য মনে করতে পারেন, কেউ হতে পারে ছবির জন্য সেটি মেনে নেন—এতে তার কিছু বলার নেই। তবে তাকে যেন আর কখনো এমন প্রস্তাব নিয়ে ফোন না করা হয়।

স্বরলিপির অভিজ্ঞতা আবারও সামনে নিয়ে আসে বিনোদন অঙ্গনের পুরোনো সমস্যা—স্ট্রাগলিং শিল্পীদের ওপর কাস্টিং কাউচের চাপ। কেউ প্রকাশ্যে কথা বলেন, কেউ নীরব থাকেন; কিন্তু ঘটনাগুলোর পুনরাবৃত্তি থেমে নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »




Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com