Wednesday, March 11, 2026, 12:50 pm
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার: ছাত্রদল নেতাকে বহিষ্কার
শিহাব আল নাছিম
Published : Sunday, 16 November, 2025 at 10:45 PM, Count : 646

মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার: ছাত্রদল নেতাকে বহিষ্কার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাউকে ধমক দেওয়ার ১১ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করায় পদ খুইয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের নেতা খাইরুল ইসলাম রোমান। কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টিকে সরাসরি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হিসেবে চিহ্নিত করে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করে।

৩২ বছর বয়সী রোমান ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে তিনি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি পদে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচন করেছিলেন। সম্প্রতি খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কারণে তিনি স্থানীয়ভাবে আলোচনায় আসেন।

বহিষ্কারের নোটিশে স্বাক্ষর করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধত পদক্ষেপ গ্রহণ করে রোমান দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই সিদ্ধান্তে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দেন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের রোমানের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

ঘটনায় নিজের প্রতিক্রিয়ায় রোমান বলেন, তিনি শুধু ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছিলেন—এটাই তার ‘অপরাধ’। তার ভাষায়, রাজনীতিতে সহনশীলতা ও ধৈর্য খুব জরুরি, কারণ সাধারণ একজন কর্মীর প্রতিও সম্মান দেখানো প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ভিড়পূর্ণ ভবনের ভেতর দিয়ে হাঁটার সময় কেউ একজন মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করেন, “আমাকে চিনছেন নাকি?” প্রশ্নটি শুনে তিনি বিরক্ত হয়ে তিরস্কার করেন ও ধমক দেন। মুহূর্তের এই ঘটনাই পরে রোমানের শেয়ার করা পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি করে এবং শেষ পর্যন্ত তাকে সংগঠন থেকে বহিষ্কারের কারণ হয়ে দাঁড়ায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News...


Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com