| Headline |
|
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় পড়া শুরু
|
|
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে ট্রাইব্যুনাল–১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায়ের অংশ পাঠ করা শুরু করেন। প্যানেলে আরও আছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও কামাল পলাতক। একমাত্র গ্রেপ্তারকৃত আসামি সাবেক আইজিপি মামুন প্রায় এক বছর ধরে কারাগারে আছেন এবং মামলার গুরুত্বপূর্ণ রাজসাক্ষী হিসেবে বিবেচিত। সোমবার সকাল ৯টার কিছু পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনাল চত্বরে আনা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি মাথা নিচু করে হাজতখানায় প্রবেশ করেন, যেখানে তাকে রায় ঘোষণার আগ পর্যন্ত রাখা হয়। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানান, পুরো এলাকা ঘিরে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা, এবং রায় ঘোষণা না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। |