| Headline |
|
আজ প্রকাশ হচ্ছে জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা
|
![]() আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্র বলছে, এ তালিকাই জাতীয় নির্বাচনে ব্যবহারের জন্য চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ইসি এর আগেই ৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে— পুরুষ ভোটার: ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন হিজড়া ভোটার: ১ হাজার ২৩০ জন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। |