Monday, May 18, 2026, 12:11 pm
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের আবেগঘন দীর্ঘ স্ট্যাটাস
Published : Tuesday, 18 November, 2025 at 9:58 AM, Update: 18.11.2025 10:02:06 AM, Count : 1037
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের আবেগঘন দীর্ঘ স্ট্যাটাস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি অনুভূতিমূলক স্ট্যাটাস দিয়েছেন জামায়াত নেতা মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া।

সোমবার (১৭ নভেম্বর) দেওয়া সেই লেখায় তিনি তুলে ধরেন পরিবারের কঠিন সময়, ব্যক্তিগত মানসিক সংগ্রাম ও বাবার বিচারপ্রক্রিয়া ঘিরে নানা অভিজ্ঞতা।

রাবেয়া জানান, তার বাবার রায় ঘোষণার সময় তিনি প্রথম সন্তান ধারণ করেছিলেন। জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল পুলিশি অভিযান, পরিবারে অস্থিরতা, ভাইয়ের গুম হওয়া, দুই পরিবারেই ভয় আর অশান্তি। এমন পরিস্থিতিতে মা হওয়ার খবরটুকুই ছিল তাঁদের একমাত্র সান্ত্বনা।
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের আবেগঘন দীর্ঘ স্ট্যাটাস

তিনি লেখেন, সেই সময়ে বাবা এবং বাবার আইনজীবী আরমান ভাই দুজনেই তার জন্য দোয়া করেছিলেন। আরমান ভাই নিয়মিত ভিজিটেশনের বাইরেও বাবার সঙ্গে দেখা করতে পারতেন।

রাবেয়ার দাবি, আন্তর্জাতিক মহলেও তখন চাপ বাড়ছিল। অনেকেই বলছিলেন—মীর কাসেম প্রকৃতপক্ষে রাজনৈতিক ব্যক্তি নন, ’৭১ সালে তার বয়স ছিল মাত্র ১৯ বছর; তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অতিরঞ্জিত। তাঁদের বিশ্বাস ছিল—হয়তো মৃত্যুদণ্ড হবে না; আজীবন কারাদণ্ড হলেও অন্তত দেখা করার সুযোগ থাকত। কিন্তু রায় ঘোষণার পর সেই আশা ভেঙে যায়।

তিনি বর্ণনা করেন, মৃত্যুদণ্ড ঘোষণার পর বাবার বিজয়চিহ্ন দেখানো ছিল অত্যন্ত বেদনামাখা মুহূর্ত। গর্ভাবস্থায় মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি ভেঙে পড়েন। এরপর সংকীর্ণ ভ্যানে অমানবিকভাবে তাকে কনডেম্নড সেলে পাঠানো হয়।

রাবেয়ার কথায়, জেলগেটের সামনে আইনজীবী আরমান ভাইয়ের কান্না আজও তার মনে বাজে। সেই মানসিক চাপের চরম সময়ে তিনি নিজের অনাগত সন্তানকেও হারান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News...


Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com