Monday, May 18, 2026, 12:03 pm
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
ডাকসু সদস্য রাফিয়া পুলিশি হেনস্তার শিকার: ভিপি সাদিক কায়েম
Published : Tuesday, 18 November, 2025 at 8:12 PM, Count : 891
ডাকসু সদস্য রাফিয়া পুলিশি হেনস্তার শিকার: ভিপি সাদিক কায়েম

ডাকসু কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।

সাদিক কায়েম লিখেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাফিয়াকে পুলিশ হেনস্তা করেছে। তার দাবি, “ইউনিফর্ম বদলালেও অনেক ফ্যাসিস্ট পুলিশের মনে এখনো হাসিনা–পূজার মানসিকতা রয়ে গেছে।”

তিনি আরও জানান, ধানমন্ডিতে সেদিন বহু শিক্ষার্থীর ওপর হামলা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। রাফিয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে পুলিশের ভেতরে থাকা “লীগ ক্যাডারদের” শনাক্ত করে চাকরিচ্যুত করার আহ্বান জানান।

সাদিক কায়েম তার পোস্টে আরও বলেন, খুনি হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষক এবং জুলাইয়ের সহিংসতার সমর্থনদাতা বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদেরও চাকরিচ্যুত করে আইনের মুখোমুখি করতে হবে। তার ভাষ্য—এত প্রাণ ও ত্যাগের পরেও ছাত্র-জনতার ওপর হামলা অব্যাহত রাখাকে তারা মেনে নেবেন না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News...


Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com