Thursday, April 16, 2026, 7:47 pm
Headline একইদিনে ইউরোপের তিন জায়ান্টের বড় জয়       উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি       Dr. Shakira Nova, a legendary personality sets off as Brand Ambassador of Global University Admission and Immigration Center (GUAIC)       আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের       Chief advisor calls on Uruguay to build bridges through sports       Operation Devil Hunt: 65 activists arrested in Gazipur       ACC's drive to open lockers of 300 Bangladesh Bank officials today       
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে মন্ত্রণালয়
Published : Wednesday, 19 November, 2025 at 9:24 AM, Count : 1083
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে মন্ত্রণালয়

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট রায় দেন বেসরকারি শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নিতে দিতে হবে। এ রায়ের পর পরীক্ষাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল প্রস্তুত করছে। শিগগিরই আপিল দাখিল করা হবে। ফলে ডিসেম্বরের নির্ধারিত সময়ে বৃত্তি পরীক্ষা নেওয়া যাবে কি না—তা এখন অনিশ্চয়তায়।

এর আগে গত ১৭ জুলাই জারি করা এক স্মারকে অধিদপ্তর জানায়, শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেনসহ ৪২ জন রিট করলে হাইকোর্ট প্রথমে স্মারকের কার্যক্রম স্থগিত করেন এবং চূড়ান্ত রায়ে ২০০৮ সালের নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।

রায়ে বলা হয়—সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি নিম্নমাধ্যমিক, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও ২১–২৪ ডিসেম্বরের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। রায়ের প্রাথমিক ও চূড়ান্ত নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের বিরুদ্ধে রায় গেলে আপিল করা প্রায় বাধ্যতামূলক একটি প্রক্রিয়া। ইতোমধ্যে আপিলের কাজ শুরু হয়েছে। তার মতে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিসেম্বরের মধ্যে বৃত্তি পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে। তবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »




Latest News
⇒ All News...
Most Read
Editor, Publisher & Printer : Mohammad Nizam Uddin Jitu
Planner’s Tower( 9th Floor), 13 /A Bir Uttam C R Dutta Road, Banglamotor, Shahbag, Dhaka-1000, Bangladesh
Phone: +88-02-41064111, 41064112, 41064113, 41064114, Fax: +88-02-9611604, Hotline: +88-01926667002-3
eMail: pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, www.gonokantho.com